হলুদ দাঁত নিমেষে ঝকঝকে সাদা করুন। সহজ সরল উপায়


             কথায় আছে 'দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয়'। বর্তমান সমাজে ছেলে থেকে মেয়ে বাচ্চা থেকে বুড়ো সকলেই সৌন্দর্য নিয়ে একটু বেশি ভেবে চলে। এই সৌন্দর্য পরিপূর্ণতা পায় যখন মুখে থাকে আলতো হাসি। আর হাসির সময় যদি হলুদ রঙের ভিলেন দাঁত উঁকি মারে, তাহলে তো বুঝতেই পারছেন সৌন্দর্যের দফারফা হয়ে যাবে। 

         হ্যাঁ ঠিকই ভাবছেন মিষ্টি হাসির সঙ্গে হলুদ দাঁত একেবারেই মানানসই নয়। আপনার হাসি তখনই মধুর হয় যখন আপনার ঝাঁ চকচকে সাদা দাঁত মনের আনন্দে প্রস্ফুটিত হবে। আমাদের চারপাশে আমরা এরকম অনেক মানুষকে দেখি যাদের দাঁত সম্পূর্ণ হলুদ হয়ে গেছে। এই হলুদ দাঁত শুধু যে আপনার সৌন্দর্য্যের ব্যাঘাত ঘটায় এমনটা নয়, আপনার আকর্ষণীয় পার্সোনালিটি বা ব্যক্তিত্বকেও অনেকটা নিচে নামিয়ে আনে। তাই আমাদের প্রায় প্রত্যেকেই চাই দাঁতকে সুন্দর চকচকে সাদা করতে। 

               দাঁতকে সাদা করার আগে আমাদের অবশ্যই জেনে নেওয়া দরকার কি কি কারনে আমাদের দাঁত হলুদ হয়ে যায়। 

1. যে সকল ব্যক্তির পেটের সমস্যা থাকে তাদের দাঁত সাধারণত হলুদ হতে দেখা যায়। 

2. আবার যিনারা ধূমপান করেন, বিভিন্ন তামাক জাতীয় দ্রব্য সেবন করেন, 

3. প্রত্যহ অধিক আয়রন যুক্ত জল ব্যবহার করেন,

4.  নিয়মিত দাঁতের যত্ন নেন না তাদের দাঁত সাধারণত হলুদ হয়ে থাকে। 

         দাঁতকে সাদা করার জন্য আমরা অনেকেই অনেক রকম পদ্ধতি অবলম্বন করে থাকি। নিচের এই পদ্ধতিতে খরচের যেমন সাশ্রয় হয় তেমনি খুবই সহজ পদ্ধতি।

 1. এর জন্য প্রথমে আপনাকে দুই থেকে তিন তিনটে রসুনের কোয়া কে ভালো করে থেঁতলে পেস্ট বানাতে হবে। এই পেস্ট এর সঙ্গে যোগ করুন চা চামচ এর এক চামচ পাতিলেবুর রস, এক চামচ খাবার লবণ ।এবার এই মিশ্রণে আপনি নিয়মিত যে টুথপেস্ট ব্যবহার করেন সে টুথ পেস্ট মিশিয়ে দিন। এবার মিশ্রনটিকে দুই থেকে তিন মিনিট রেখে দিন। তারপর আপনি যেমন ব্রাশ করেন ভালো করে এই মিশ্রণ দিয়ে ব্রাশ করুন। এই পদ্ধতি চার থেকে পাঁচ দিন অনুসরণ করুন তফাতটা অবশ্যই লক্ষ্য করবেন। এভাবে অতি সহজেই আপনার হলুদ দাঁত কে বানিয়ে ফেলতে পারেন চকচকে সাদা ও আকর্ষণীয়।

2.  এছাড়া এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। আমাদের প্রত্যেকের বাড়িতে এই লবণ আছে। প্রথমে হাফ চামচ লবণ এর সঙ্গে লবণ এর অর্ধেক পরিমাণ সরিষার তেল ও তার অর্ধেক পরিমাণ পাতিলেবুর রস যোগ করুন। এবার এই মিশ্রণ দিয়ে ভালো করে দাঁত ব্রাশ করুন ।দেখবেন নিমেষেই আপনার দাঁত সাদা ও আকর্ষণীয় হয়ে গেছে।

         মনে রাখবেন উপরেই পদ্ধতি গুলো অবলম্বন করলে আপনার দাঁত শুধু যে চকচকে সাদা হয় এমনটা নয়। আপনার দাঁতের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি আপনার ব্যক্তিত্ব প্রকাশে সুন্দর দাঁত এক অনবদ্য ভূমিকা পালন করে। সবশেষে বলা দরকার দাঁতকে সুন্দর করার এই দৌড়ে অজান্তেই আপনি আপনার দাঁতের স্বাস্থ্য বৃদ্ধি করে চলেছেন। নিয়মিত দাঁতের যত্ন নিন ও বার্ধক্যে দাঁত হারানোর যন্ত্রণা থেকে নিজেকে রক্ষা করুন। আপনাদের প্রতি আমাদের বিশেষ নিবেদন- দিনে এবং রাতে প্রধান প্রধান খাবার গ্রহণের পর, বিশেষ করে রাতের খাবার গ্রহণের পর অবশ্যই ব্রাশ করে বিছানায় যাবেন, এতে আপনার দাঁত অবশ্যই দীর্ঘজীবী হবে। 


পোষ্টটি আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে সুস্থ রাখুন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.